সাধারণ প্রশ্ন
যা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়
অর্ডার ও পেমেন্ট
কীভাবে অর্ডার করব?
পণ্যের পাতায় সাইজ ও রঙ বেছে নিয়ে "কার্টে যোগ করুন" চাপুন, তারপর চেকআউট করুন। চাইলে পণ্যের পাতার দ্রুত অর্ডার ফর্ম থেকে সরাসরি অর্ডার করতে পারেন — অ্যাকাউন্ট খোলার দরকার নেই।
ক্যাশ অন ডেলিভারি আছে কি?
হ্যাঁ, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চালু আছে। চাইলে বিকাশ, নগদ, রকেট বা কার্ডেও আগেই পেমেন্ট করতে পারেন।
অর্ডার বাতিল করতে চাইলে?
পণ্য কুরিয়ারে দেওয়ার আগে পর্যন্ত বাতিল করা যাবে। দ্রুত আমাদের ফোন বা WhatsApp করুন।
ডেলিভারি
কত দিনে পৌঁছাবে?
ঢাকার ভিতরে ২৪–৪৮ ঘণ্টা, ঢাকার বাইরে ৩–৫ কর্মদিবস।
ডেলিভারি চার্জ কত?
ঢাকার ভিতরে ৬০৳, ঢাকার বাইরে ১২০৳। ৩০০০৳-এর বেশি অর্ডারে ডেলিভারি ফ্রি।
সাইজ ও ফিট
সাইজ কীভাবে বেছে নেব?
প্রতিটি পণ্যের পাতায় বুক ও লম্বার মাপসহ সাইজ চার্ট দেওয়া আছে। রেগুলার ফিট চাইলে নিজের স্বাভাবিক সাইজ, ওভারসাইজ লুক চাইলে এক সাইজ বড় নিন।
সাইজ না মিললে?
পণ্য পাওয়ার ৩ দিনের মধ্যে জানালে একবার এক্সচেঞ্জ করা যাবে। বিস্তারিত রিটার্ন পলিসিতে আছে।
যত্ন
পোশাক কীভাবে ধোব?
ঠান্ডা পানিতে উল্টো করে ধুয়ে ছায়ায় শুকান। প্রিন্টের উপর সরাসরি ইস্ত্রি করবেন না।
উত্তর পাননি? যোগাযোগ